নিউজডেস্ক: বৃহস্পতিবার ভোর রাতে জমি বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষে মৃত্যু হল এক ভাইয়ের। ঘটনায় জখম হয়েছে একাধিক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার কুঠিবস্তি এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম ইরফান আলী। বয়স আনুমানিক (৫৫)।
জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ইরফান আলী ও মজিবুর এই দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। বুধবার ভোর রাতে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ। এই ঘটনায় মৃত হয় ইরফান আলীর। জখম দুই পক্ষের বেশ কয়েকজন। জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।
- রায়গঞ্জে হামলার প্রতিবাদে চোপড়ায় সিপিআইএমের ধিক্কার মিছিল

- ভস্ম

- তৃণমূলে ফের ধাক্কা, ইসলামপুর পঞ্চায়েত সমিতির ১৬ জন জনপ্রতিনিধি ও প্রার্থী যোগ দিলেন এনসিপিআই-তে

- তিন মাসের মিড ডে মিলের বকেয়া মেটানোর দাবিতে ইসলামপুরে বিডিওকে স্মারকলিপি শিক্ষকদের, ১ অক্টোবর থেকে পরিষেবা বন্ধের হুঁশিয়ারি

- মারধর ও বাড়িতে হামলার পরও ধরা পড়েনি কেউ, চোপড়ায় সাংবাদিক বৈঠকে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ আব্দুল কাদেরের পরিবার
