নিউজডেস্ক :চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে আরজুনা বেগম পঞ্চায়েত ভোটে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে টিকিট না পেয়ে করিম চৌধুরীর সমর্থিত নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়তে চলেছেন। তিনি ইসলামপুর ৪ নং জেলা পরিষদের নির্দল প্রার্থী হয়ে এবার ভোটে লড়বেন।
মঙ্গলবার ইসলামপুর মহকুমা শাসকের দপ্তর থেকে জেলা পরিষদের চার নম্বর আসনে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ঘরের নির্বাচনী প্রতীক সংগ্রহ করেন প্রার্থী আরজুনা বেগম ওরফে লাকি। ২০১৮ সালে জেলা পরিষদের চার নম্বর আসনে জয়ী সদস্য ছিলেন আরজুনা বেগম।
কিন্তু গোষ্ঠী কোন্দলের জেরেই এবার তাকে প্রার্থী করা হয়নি বলে জানিয়েছেন আরজুনা বেগম। পাশাপাশি এলাকার জনগনই তাকে এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়ী করবে বলে দাবী করেন আরজুনা বেগম।
- ইসলামপুরে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, বাসী ও রঙ মেশানো খাবারের খোঁজে তল্লাশি

- এক মাস ভবঘুরে যুবককে আশ্রয়, পরিবারের হাতে তুলে দিলেন চোপড়ার জহিরুল

- দীর্ঘদিন পরিত্যক্ত বিজলীমনি টি স্টেটের জমি ফেরতের দাবিতে আন্দোলন জমিদাতাদের

- টোটো থেকে নামার সময় অ্যাসিড হামলা, নাবালক-সহ আহত ৬

- ইসলামপুরে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই, পাটাগোড়া থেকে আটক ফজলে রাব্বি সিদ্দিকী
