নিউজডেস্ক: আদিবাসীদের ওপর অত্যাচার হচ্ছে রাজ্যর বিভিন্ন । তাদের জমি কেড়ে নিচ্ছে জমি মাফিয়ারা। তাদের সমস্যার সমাধান করছে না কেউ। এবার তাই বাধ্য হয়ে চোপড়া থানা ঘেরাও করলো আদিবাসী সেঙ্গেল অভিযান। জানা গেছে,
জমি মাফিয়া মুক্ত ও আদিবাসীদের অপহরণ,তাদের ওপর অত্যাচার বন্ধের দাবি সহ ৯ দফা দাবিতে চোপড়া থানা এদিন ঘেরাও করে আদিবাসী সেঙ্গেল অভিযান। শনিবার চোপড়ার কালাগছ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি চোপড়ার কালাগছ ৩১ নম্বর জাতীয় সড়ক হয়ে চোপড়ার থানা মাঠ চত্বরে এসে সমাপ্ত করা হয়।
আদিবাসী সেঙ্গেল অভিযান চোপড়া ব্লক কমিটির সভাপতি সরকার মুর্মু জানিয়েছেন, আদিবাসীদের উপর অত্যাচার ও আদিবাসীদের জমি দিনের পর দিন জমি মাফিয়ারা দখল করে নিচ্ছে। এছাড়াও ভূমিহীন আদিবাসীদের জমি মাফিয়ারা উচ্ছেদ করে দিচ্ছে তারই প্রতিবাদে আজকে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে চোপড়া থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে । আদিবাসীদের উপর অত্যাচারের বিরুদ্ধে আগামী ২২শে মে আবারও বাংলা বনধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান বলে জানিয়েছেন, আদিবাসী সেঙ্গেল অভিযান চোপড়া ব্লক কমিটির সভাপতি সরকার মুর্মু।
- রায়গঞ্জে হামলার প্রতিবাদে চোপড়ায় সিপিআইএমের ধিক্কার মিছিল

- ভস্ম

- তৃণমূলে ফের ধাক্কা, ইসলামপুর পঞ্চায়েত সমিতির ১৬ জন জনপ্রতিনিধি ও প্রার্থী যোগ দিলেন এনসিপিআই-তে

- তিন মাসের মিড ডে মিলের বকেয়া মেটানোর দাবিতে ইসলামপুরে বিডিওকে স্মারকলিপি শিক্ষকদের, ১ অক্টোবর থেকে পরিষেবা বন্ধের হুঁশিয়ারি

- মারধর ও বাড়িতে হামলার পরও ধরা পড়েনি কেউ, চোপড়ায় সাংবাদিক বৈঠকে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ আব্দুল কাদেরের পরিবার
