নিউজডেস্ক: ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাগান শ্রমিকদের। বুধবার সকালে চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার মাতৃ চা বাগানের ঘটনা।মহিলার চিৎকার চেঁচামেচি শুনে বাগানের অন্যান্য শ্রমিকরা ওই যুবককে ধরে ফেলে। কিন্তু যুবক কোন রকম ভাবে সেখান থেকে পালিয়ে যায়। অভিযুক্ত যুবকের নাম জরিফুল ইসলাম। অভিযুক্তকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এরপর বাগানের শ্রমিকরা স্থানীয় কাঁচাকালী বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হন। ঘণ্টাখানেক আন্দোলন চলার পর কাঁচাকালী ক্যাম্পের পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।পরে পুলিশ ঐ যুবককে আটক করে।
স্থানীয় সূত্রে খবর
জানা গেছে বাগানের এক মহিলা শ্রমিক শৌচকর্ম করতে চা বাগানের গিয়েছিল। অভিযোগ এলাকার এক যুবক ওই মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করে। মহিলার চিৎকার চেঁচামেচি শুনে বাগানের অন্যান্য শ্রমিকরা ওই যুবককে ধরে ফেলে। এরপর ওই যুবক কোন রকম ভাবে সেখান থেকে পালিয়ে যায়। এর আগেও ওই যুবক একাধিক সমাজ বিরোধী কাজের সাথে যুক্ত রয়েছে বলে অভিযোগ স্হানীয়দের। এরপর ওই যুবকের শাস্তির দাবি কাঁচাকালী বাজারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুর করে চা বাগানের শ্রমিকরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- ৬০ লক্ষ ভোটারের ভোটাধিকার বিপদে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিপিএমের বিস্ফোরক অভিযোগ, সরব সেলিম

- উকিল সেজে অ্যাফিডেভিটে মোটা টাকা আদায়! ইসলামপুর কোর্ট চত্বরে দালাল হাতেনাতে ধরা, পুলিশে সোপর্দ

- জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় চোপড়ায় আবহাওয়া সচেতনতা শিবির, উদ্যোগ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের

- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা
