নিউজডেস্ক: ইসলামপুর বাসির দীর্ঘ দিনের দাবি ছিল একটি স্টেডিয়ামের। অবশেষে সেই দাবি পূর্ন হল। ইতিমধ্যেই গাজল থেকে ভার্চুয়ালি ইসলামপুর স্টেডিয়ামের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন স্টেডিয়ামে একটি প্রদর্শনী ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী ম্যাচে মিলনপল্লি ইলেভেন স্টার ট্রাইবেকারে ৫- ৪ গোলে হারায় জগগাও টিএন চৌধুরী চা বাগান কে। এদিনের ম্যাচের পর ইসলামপুর মহকুমা শাসক মোঃ আব্দুল শাহিদ দুই দলকেই ট্রফি তুলে দেন।তিনি বলেন, ইসলামপুর স্টেডিয়াম নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই স্টেডিয়াম টির উদ্বোধন করেছেন ভার্চুয়ালি ।
আমরা আজকে ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করি। স্টেডিয়ামে আগামী দিনে এখানে ভালো ভালো খেলা উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আজকের দিনটি ইসলামপুরের জন্য একটি ঐতিহাসিক দিন। ইসলামপুর বিধানসভার বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়নি কেনো এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মহকুমা শাসক বলেন, বিষয়টি এভাবে দেখা উচিত নয়। আগামী দিনের যেসব অনুষ্ঠান হবে তাকে অবশ্যই আমন্ত্রণ জানানো হবে।কারন আজ এটি একটি ছোট্ট অনুষ্ঠান ছিল।
ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম বলেন, ইসলামপুরের স্টেডিয়ামে আগামী দিনে অনেক আকর্ষণীয় খেলা দেখা যাবে। স্টেডিয়ামের যে সমস্ত বিষয়গুলো খামতি রয়েছে তা আগামী দিনে পূরণ করা হবে ।শুরু হলেই সমস্যা দেখা দেয় আর সমস্যাগুলি সামনে এলে তা আস্তে আস্তে সমাধান করা সম্ভব হয়। এক্ষেত্রেও তাই হবে।স্টেডিয়ামে ঢোকার বিকল্প রাস্তা দেখা হচ্ছে ।এছাড়া শেড নির্মাণের বিষয়টি আগামীতে ভেবে দেখা হবে।
এদিনের ঐতিহাসিক ম্যাচের জয়লাভ করে আপ্লুত মিলনপল্লী ইলেভেন স্টারের সমর্থকরা ।ওই ক্লাবের কর্মকর্তারা জানান ,আমদের অল্প সময়ের প্রস্তুতি ছিল। পুরো প্রস্তুতি নেওয়ার সময় পেলে আরো ভালো হত। তাহলে আরো ভালো খেলা উপহার দেওয়া যেত।
- চোপড়ায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, জানালা ভেঙে লাফ—গুরুতর জখম ভোট কর্মী

- গভীর রাতে জানালা ভেঙে ডাকাতি, দুই শিশুর সামনে গৃহবধূর গ/লায় ছু/রি — লু/ট ১.৮ লক্ষ টাকা ও সোনার গয়না

- নির্বাচনের প্রাক্কালে নিভে গেল এক তরুণ প্রাণ: নুর আজমের মৃত্যু ঘিরে শোক, ক্ষোভ ও প্রশ্ন

- ইসলামপুরে সিপিএমের শক্তি প্রদর্শন, সামি খানের সমর্থনে সভায় সরব মহম্মদ সেলিম

- মঙ্গল শোভাযাত্রার ইতিকথা

