নিউজডেস্ক: ভদ্রকালী চা বাগান বিক্রি হয়ে যাচ্ছে -এই কথা জানতে পেরে আজ আইএনটিটিইউসি সমর্থিত চা বাগানে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ভদ্রকালী চা বাগানের সামনে অবস্থানে বসেন চা শ্রমিকরা । তাদের দাবি, ওই চা বাগান বিক্রি করা যাবে না ।চা বাগান বিক্রি হয়ে গেলে শ্রমিকরা আর্থিক সংকটে পড়বেন। তাদের অনেক দাবিদাওয়া রয়েছে- সেগুলি মেটাতে হবে। তাদের দাবি, চা বাগান যদি বিক্রি করতে হয় তবে মালিকপক্ষকে আগে তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে।
শ্রমিক নেতা মোহাম্মদ সামসুজ্জোহা বলেন ,আমাদের সঙ্গে আলোচনায় বসতে হবে এবং শ্রমিকদের দাবি দাওয়া দেওয়া মেটাতে হবে। আমাদের দাবি মানা না হলে লাগাতার আন্দোলন চলতে থাকবে।অনেক পুরুষ ও মহিলা শ্রমিক বাগানে কাজ করেন । বাগান বিক্রি হলে তাদের রুটি রুজির প্রশ্ন দেখা দেবে ।এছাড়া তারা কোথায় যাবেন। এ বিষয়ে ভদ্রকালী চা বাগানের ম্যানেজার সুমন ঘোষ বলেন, বাগান বিক্রি হওয়ার কোন কথা আমার জানা নেই। তবে যে অচল অবস্থা হয়েছে তা আলোচনার মধ্য দিয়ে মেটানো হবে।
- দাসপাড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও ভারতীয় জনতা পার্টির

- অভিযুক্ত জেলে, তবুও ঘরে ফিরতে পারছেন না পরিবারের ২১ সদস্য— নিরাপত্তার আবেদন

- বাম আমলে মাটি পড়েছিল, তৃণমূল জমানায় নরককুণ্ড গোপলা গ্রামের রাস্তা; ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

- ৩ মাস ঘরছাড়া গুলিকাণ্ডের অভিযুক্তের পরিবার : আর্জি বাড়ি ফেরার

- বাম আমলে মাটি পড়লেও তৃণমূল জামানায় এগোয় নি রাস্তার কাজ : ক্ষোভ গোপলা গ্রামে
