আমেরিকায় হামেশাই শিক্ষা ক্ষেত্রে বন্দুকবাজের হামলার ঘটনা ঘটে। এবার তেমন ঘটনা ঘটলো মালদার মুচিয়া চন্দ্র মোহন হাইস্কুলে। । স্কুলের সপ্তম শ্রেনীর ঘরে আচমকাই ঢুকে পরে এক বন্দুকবাজ।আগ্নেয়াস্ত্র ছাড়াও বন্দুকবাজের কাছে ছিল অ্যাসিড বোমাও।এই ঘটনায় তীব্র শোরগোল পরে যায় এলাকায়। রীতিমতো পণবন্দি করে চায় শিক্ষার্থীদের। প্রায় ঘন্টা খানেক চলে ক্লাস ঘরে তান্ডব।জানা গেছে, সেই বন্দুকবাজ স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী।
খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করেছে। তার ছেলে ও স্ত্রী নিখোঁজ বলে ওই ব্যক্তি দাবি করেছেন। কেন তিনি বন্দুক নিয়ে ঢুকলেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন কি না, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
- ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে প্রতারণা, চোপড়া থেকে গ্রেফতার ৩; ট্রানজিট রিমান্ডের আবেদন রাজস্থান পুলিশের

- ইসলামপুরে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক্টরের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, গুরুতর জখম ৫

- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল

- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন

- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের
