নিউজডেস্ক: কালিয়াচক কান্ডে গ্রেফতার মূল অভিযুক্ত। শ্বাসরোধ করে খুন করা হয়েছে ঐ নাবালিকাকে, পুলিশের জেরায় স্বীকার করেছে অভিযুক্ত প্রেমিক । গতকাল রাতেই অভিযুক্ত বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, কালিয়াচক কান্ডে নাবালিকার দেহ উদ্ধার হতেই তদন্ত শুরু করে পুলিশ।
মালদা, গাজোল, কালিয়াচক ও ইংরেজবাজার থানার আধিকারিকদের নিয়ে একটি বিশেষ দল তৈরি করা হয় । এরপর তদন্তে কিছু তথ্য প্রমাণ পুলিশের হাতে আসে। সেই সূত্র ধরেই দুই যুবককে আটক করে জেরা শুরু করে পুলিশ । মালদা জেলার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব সাংবাদিক বৈঠক করে জানান, ‘পুলিশের জেরায় দুই যুবকের একজন খুনের কথা স্বীকার করে।
সে জানায়, ন’দিন আগে ফোন মারফত ওই নাবালিকার সঙ্গে তার যোগাযোগ হয়। সোমবারই তাদের প্রথম দেখা হয়। শারীরিক সম্পর্কও হয়। কিন্তু অভিযুক্ত বিবাহিত এবং তার দুই সন্তানও রয়েছে। নাবালিকা বিয়ের জন্য চাপ দিতেই যুবক ভয় পেয়ে যায়। সে বারবার ওই নাবালিকাকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলে। কিন্তু ওই নাবালিকা তাতে রাজি হয়নি। সে বিয়ে করতে চেয়েছিল। এ নিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। এরপরেই গলায় ওড়না জড়িয়ে ওই নাবালিকাকে সে খুন করে। তারপর দেহ ফেলে পালিয়ে যায় সে।’ভারতীয় সংবিধানের ৩০২, ২০১ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তবে ঐ যুবকের বিরুদ্ধে পকসো ধারাতেও মামলা হবে বলে জানান পুলিশ সুপার।
- রায়গঞ্জে হামলার প্রতিবাদে চোপড়ায় সিপিআইএমের ধিক্কার মিছিল

- ভস্ম

- তৃণমূলে ফের ধাক্কা, ইসলামপুর পঞ্চায়েত সমিতির ১৬ জন জনপ্রতিনিধি ও প্রার্থী যোগ দিলেন এনসিপিআই-তে

- তিন মাসের মিড ডে মিলের বকেয়া মেটানোর দাবিতে ইসলামপুরে বিডিওকে স্মারকলিপি শিক্ষকদের, ১ অক্টোবর থেকে পরিষেবা বন্ধের হুঁশিয়ারি

- মারধর ও বাড়িতে হামলার পরও ধরা পড়েনি কেউ, চোপড়ায় সাংবাদিক বৈঠকে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ আব্দুল কাদেরের পরিবার
