নিউজডেস্ক: রায়গঞ্জে ফের কোভিড আতঙ্ক। গতকাল রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে কোভিড আক্রান্ত বছর ৪৪ এর এক ব্যক্তির মৃত্যু হয়। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, মৃত ঐ ব্যক্তি ইটাহার ব্লকের কাপাসিয়া গ্রাম পঞ্চায়েতের ঘেরা এলাকার বাসিন্দা। মৃতের আত্মীয় গোলাম মোর্তেজ জানিয়েছেন, উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন ঐ রোগী।
গত মাসের ২৯ তারিখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৬ এপ্রিল রোগীর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে৷ তারপরেই তাকে কোভিড ওয়ার্ডে রোগীকে স্থানান্তর করা হয়। গতকাল বেলা সাড়ে তিনটা নাগাদ রোগীর মৃত্যু হয়। কোভিডে আক্রান্ত রোগীর মৃত্যুর খবর পেতেই রায়গঞ্জ পুরসভার পৌর প্রশাসক বোর্ডের প্রধান সন্দিপ বিশ্বাস মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান।
- রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রভাব ইসলামপুরে, বন্ধ ছিল ক্ষুদিরামপল্লী বিদ্যাপীঠ হাইস্কুল

- মোবাইল চুরি করতে গিয়ে ধরা বাংলাদেশি যুবক, জেরায় ফাঁস ‘আন্তর্জাতিক চুরির ব্যবসা’

- ৬০ লক্ষ ভোটারের ভোটাধিকার বিপদে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিপিএমের বিস্ফোরক অভিযোগ, সরব সেলিম

- উকিল সেজে অ্যাফিডেভিটে মোটা টাকা আদায়! ইসলামপুর কোর্ট চত্বরে দালাল হাতেনাতে ধরা, পুলিশে সোপর্দ

- জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় চোপড়ায় আবহাওয়া সচেতনতা শিবির, উদ্যোগ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের
