নিউজডেস্ক : চাষের জমিতে জল দিতে গিয়ে বিদ্যুৎ চালিত জল সেচের মেশিনের তার থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত তিন জন কৃষক। ঘটনাটি ঘটেছে শুক্রবার ইটাহার থানার মারনাই অঞ্চলের বীরনগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে বীরনগর গ্রামের বেশ কয়েকজন কৃষক চাষের জমিতে জল দিতে যায়। সেই সময় জমিতে থাকা বিদ্যুৎ চালিত জল সেচের মেশিনের তার শরীরে লেগে পরপর বিদ্যুৎ স্পৃষ্ট হয় আরজাউল হক, আমরুল হক ও আনজারুল হক।
এরপর প্রত্যক্ষদর্শী অন্যান্য কৃষকেরা তাদের জমি থেকে উদ্ধার করে তড়িহড়ি ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের রায়গঞ্জ জেলা হাসপাতাল স্থানান্তর করে চিকিৎসক। অল্পের জন্য রক্ষা পায় জমিতে কাজ করা অন্যান্য কৃষকরা। বর্তমানে আহত তিনজন কৃষক রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে বলে খবর।
- ইসলামপুরে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, বাসী ও রঙ মেশানো খাবারের খোঁজে তল্লাশি

- এক মাস ভবঘুরে যুবককে আশ্রয়, পরিবারের হাতে তুলে দিলেন চোপড়ার জহিরুল

- দীর্ঘদিন পরিত্যক্ত বিজলীমনি টি স্টেটের জমি ফেরতের দাবিতে আন্দোলন জমিদাতাদের

- টোটো থেকে নামার সময় অ্যাসিড হামলা, নাবালক-সহ আহত ৬

- ইসলামপুরে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই, পাটাগোড়া থেকে আটক ফজলে রাব্বি সিদ্দিকী
