নিউজডেস্ক: দুই পরিবারের ঝামেলা মিটমাট করতে সালিশি সভা । সালিশি সভার আগে দুপক্ষের সংঘর্ষে আহত প্রায় দশ জন। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর চোপড়ায়। জানা গেছে, চোপড়ার নয়াবাড়ি গ্রামে সফিরুদ্দিনের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল চোপড়া ব্লকের নলবাড়ি গ্রামের বাসিন্দা মহ: সুলির ছেলে মহ: করিমের। জানা যায় বিয়ের পর থেকে গৃহবধুর শশুর বাড়ির পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মতবিরোধ লেগেই থাকতো অনবরত, বধুর শ্বশুরবাড়ির সদস্যদের অভিযোগ গৃহবধুর চরিত্রে গলদ রয়েছে, অন্যদিকে গৃহবধুর স্বামী মোঃ করিম এই অভিযোগ মেনে নেননি, করিমের অভিযোগ এই ঘটনার জেরে নাকি তাদের দুজনকেই মারধর করে বাড়ি থেকে বের করে দেয় তার কাকারা।
তার ফলেই স্বামী-স্ত্রী দুজনেই আশ্রয় নেয় চোপরা নয়া বাড়ি গ্রামের গৃহবধুর বাপের বাড়িতে। সমস্যার সমাধানের জন্য তারা চোপড়া থানার দারস্ত হয়।সংসারিক বিবাদ মেটাতে এগিয়ে আসেন চোপড়া ও সোনাপুর অঞ্চলের তৃনমূল কংগ্রেসের উভয় গ্রামের জনপ্রতিনিধিরা।মামলা, মোকদ্দমায় না গিয়ে সালিশি সভার মাধ্যমে সমস্যা মিটিয়ে দেবার আশ্বাস দেওয়া হয়।বৃহস্পতিবার সকাল দশটায় সেই সালিশি সভা হবার কথা ছিল। নির্ধারিত সময় মোতাবেক উভয় পক্ষের বেশ কিছু লোক হাজির হয়েছিলেন। সভা শুরুর আগেই দুই পক্ষের মধ্যে বচাসা থেকে হাতাহাতি পরে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে দুই পক্ষের প্রায় দশজন জখম হন।চোপড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে সংঘর্ষ হওয়ায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা

- লাশেদের লাইন

- প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)-এর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, পাল্টা ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি

- জমি বিবাদে র/ক্ত/ক্ষ/য়ী সংঘ/র্ষ, দুই মহিলা সহ জখম ছ’জন: উত্তেজনা চাকুলিয়ায়
