নিউজডেস্ক: উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারি সভাধিপতি ফরহাদ বানু এবং তার স্বামী উত্তর দিনাজপুর কোর কমিটির সদস্য জাভেদ আকতার তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। দলত্যাগিদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন চাকুলিয়ার কংগ্রেস নেতা আলি ইমরান রমজ। এদিন তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবার পর জাভেদ আকতার জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে একহাত নেন।
জাভেদবাবু বলেন, জেলা সভাপতি জেলা থেকে তৃণমূল কংগ্রেসকে তুলে দিয়ে বিজেপিতে যোগ দেবেন। তার এই কার্যকলাপ দলের নেতা কর্মিরা ভাল করেই বুঝেছেন। তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা ব্যানার্জীর উদ্দেশ্যে জাভেদের বার্তা ,তিনি দলছেড়ে অন্য দলে যোগ দিলেও দলনেত্রীর প্রতি তার শ্রদ্ধা থাকছে। তার ছবি ধুলো মিটিয়ে যাবে এটা তিনি চান না।
অন্যদিকে জেলা পরিষের প্রাক্তন সহকারি সভাধিপতি ফরহাদ
বানুকে কংগ্রেস প্রার্থী করার কথা ঘোষনা করল। আজই তিনি মনোনয়নপত্র দাখিল করবেন।
- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা

- লাশেদের লাইন

- প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)-এর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, পাল্টা ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি

- জমি বিবাদে র/ক্ত/ক্ষ/য়ী সংঘ/র্ষ, দুই মহিলা সহ জখম ছ’জন: উত্তেজনা চাকুলিয়ায়
