নিউজডেস্ক: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সাহেব ঘাটার গাংগুয়া এলাকায় যে কিশোরীর মৃত্যু হয়েছে। তার তদন্ত করতে এখনো পর্যন্ত কালিয়াগঞ্জ থানার আইও এবং জেলার পুলিশ সুপার ও জেলাশাসক এখনো পর্যন্ত কেন ঘটনাস্থলে এলেন না তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অরুণ হালদার ভাইস চেয়ারম্যান ফর ন্যাশনাল সিডিউল কাস্ট কমিশন।
আজকে তিনি কালিয়াগঞ্জ এর সহেবঘটার গঙ্গোয়াতে এসে নিহত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করেন এবং যেখানে মৃত কিশোরীর দেহ পাওয়া যায় সেখানে গিয়ে সরজমিনে খতিয়ে দেখেন। এরপর সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন। কেন এখনো জেলার পুলিশ সুপার ও জেলাশাসক ঘটনাস্থলে এসে পরিবারের সঙ্গে কথা বলেন নি সে নিয়ে তিনি এ ব্যাপারে দিল্লিতে আগামী তিন দিনের মধ্যে তাদের তলব করবেন। এরপর যদি তারা দিল্লিতে না আসেন তাহলে তারা সমন পাঠিয়ে তাদের গ্রেফতার করবেন। তিনি এই ঘটনা পুরো রিপোর্ট কেন্দ্র সরকারের কাছে পেশ করবেন বলে জানান।
- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা

- লাশেদের লাইন

- প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)-এর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, পাল্টা ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি

- জমি বিবাদে র/ক্ত/ক্ষ/য়ী সংঘ/র্ষ, দুই মহিলা সহ জখম ছ’জন: উত্তেজনা চাকুলিয়ায়
