নিউজডেস্ক: বেকার যুবক-যুবতী ও তাদের অভিভাবকদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। টাকা নিয়ে চাকরি না দিয়ে বিপাকে তৃণমূল নেতা। শাসকদলের নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে অঞ্চল সভাপতির বাড়ির সামনে অবস্থানে বসলেন কয়েকজন। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের কসবা-মহাশো এলাকায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, কৃষি দফতরে গ্রুপ সি পদে চাকরি দেওয়ার নাম করে প্রার্থী পিছু ১১ লাখ টাকা করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি উত্তম ঘোষ, তাঁর ভাই অনিল ঘোষ ও ভাগ্নে মিঠুন ঘোষ। কিন্তু, দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর চাকরি তো মেলেইনি, উলটে টাকা ফেরত দিতে চাইনি বলে অভিযোগ বিক্ষোভকারীদের।
- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা

- লাশেদের লাইন

- প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)-এর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, পাল্টা ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি

- জমি বিবাদে র/ক্ত/ক্ষ/য়ী সংঘ/র্ষ, দুই মহিলা সহ জখম ছ’জন: উত্তেজনা চাকুলিয়ায়
