নিউজডেস্ক: খেলতে গিয়ে নিজের বাড়িতেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শিশুর। শিশুটির নাম বৈজয়ন্তী বর্মন। জানা গেছে গতকাল বিকেলে হেমতাবাদের শেকপাড়া এলাকায় নিজের বাড়িতে খেলতে খেলতে আজমকাই বিদ্যুৎস্পৃষ্ট হয় ছোটো বৈজয়ন্তী। এরপরই শিশুটির বাড়ির লোক শিশুটিকে হেমতাবাদে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
বিষয়টি পুলিশে জানানো হলে, শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ সুপারস্পেশালিটি হাসাপাতের মর্গে পাঠানো হয়।
শিশুটির আত্মীয় জানান, গতকাল বিকেল ৫ টা সাড়ে ৫ টা নাগাদ বৈজয়ন্তী নিজের বাড়িতে খেলছিল। কি ভাবে যে বাচ্চা মেয়েটা কারেন্টের শক পেলো বুঝে উঠতে পারছে না কেউ। বাচ্চা করে তড়িঘড়ি হাসপাতালে নিলে ডাক্তার জানান সে আর বেঁচে নাই।
- ৬০ লক্ষ ভোটারের ভোটাধিকার বিপদে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিপিএমের বিস্ফোরক অভিযোগ, সরব সেলিম

- উকিল সেজে অ্যাফিডেভিটে মোটা টাকা আদায়! ইসলামপুর কোর্ট চত্বরে দালাল হাতেনাতে ধরা, পুলিশে সোপর্দ

- জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় চোপড়ায় আবহাওয়া সচেতনতা শিবির, উদ্যোগ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের

- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা
