নিউজডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বছর দশেক আগে বিশাল প্রচারের মধ্যে দিয়ে কনকই নদীর ওপর সেতু নির্মাণের শিল্যানাস করেছিলেন। কিন্তু সেই সেতু নির্মাণ শুরু হলেও আজও সেই কাজ শেষ হয়নি । যার ফলে কিশনগঞ্জের সঙ্গে নেপালের সীমান্তবর্তী টেরাগছ ব্লকের যোগাযোগের একমাত্র মাধ্যম আজও বাঁশের অস্থায়ী সেতু।
কিন্তু শুক্রবার রাতে সেই অস্থায়ী সেতুটি পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার ফলে কিশনগঞ্জের সঙ্গে যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন টেরাগছ ব্লকের মানুষের।
শুক্রবার রাতে এই অস্থায়ী সেতু জ্বালিয়ে দেওয়ার ফলে সীমান্তের বাসিন্দারা বড়ই বিপাকে পড়েছেন। সেতুটিকে পুড়িয়ে দেওয়ায় টেরাগছের বাসিন্দাদের কিশনগঞ্জ যেতে হলে আরারিয়া জেলার জউকিহাট হয়ে ১০০ কিলোমিটার পথ ঘুরে যেতে হবে এবার থেকে। শনিবার মাটিয়ারি ঘাটের ঠিকাদার মহম্মদ সেহরুল আলম জানান, কেও শত্রুতা করে রাতের অন্ধকারে অস্থায়ী বাঁশের সেতু জ্বালিয়ে দিয়েছে।
যদিও আবার এইদিন গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রম ও শ্রমিকদের দিয়ে, বাঁশের অস্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে ।
- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা

- লাশেদের লাইন

- প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)-এর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, পাল্টা ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি

- জমি বিবাদে র/ক্ত/ক্ষ/য়ী সংঘ/র্ষ, দুই মহিলা সহ জখম ছ’জন: উত্তেজনা চাকুলিয়ায়
