নিউজডেস্ক: এই মুহুর্তে রাজ্যে সবচেয়ে বড়ো খবর হল পঞ্চায়েত ভোটের আগেই রাজ্য পুলিশের নির্দেশে ইসলামপুর, চোপড়া সহ বেশ কয়েকটি থানায় IC পদে রদবদল । গতকাল রাজ্য পুলিশের তরফ থেকে এই বদলির নির্দেশিকা জারি করা হয়েছে। উত্তরদিনাজপুর জেলার ইসলামপুর থানার আইসি পদে থাকা শমীক চট্টোপাধ্যায়কে পূর্ব বর্ধমানের কোর্ট ইনস্পেক্টর হিসেবে বদলি করা হয়েছে। শমীক চট্টোপাধ্যায়ের স্থানে ইসলামপুর থানার নতুন IC হচ্ছেন সন্দীপ চক্রবর্তী। অন্য দিকে গোয়ালপোখরের সার্কেল ইনস্পেক্টর পদে থাকা সঞ্জয় দাসকে চোপড়া থানার IC করে আনা হচ্ছে।
বাঁকুড়ার ডিইবি ইনস্পেক্টর হিসেবে বদলি করা হয়েছে চোপড়ার বর্তমান IC হেমন্ত শর্মাকে। চাকুলিয়া থানার আইসি প্রশান্ত চামলিংকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে বদলি করে সেই জায়গায় পিনাকী সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। গোয়ালপোখর থানার নতুন IC হচ্ছেন ওমর ফারুক। গোয়ালপোখরের বর্তমান IC চনয় ঘোষকে পশ্চিম মেদিনীপুরের জেলা গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে। বরুণ শেঠ হচ্ছেন গোয়ালপোখরের নতুন সার্কেল ইনস্পেক্টর।
- ৬০ লক্ষ ভোটারের ভোটাধিকার বিপদে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিপিএমের বিস্ফোরক অভিযোগ, সরব সেলিম

- উকিল সেজে অ্যাফিডেভিটে মোটা টাকা আদায়! ইসলামপুর কোর্ট চত্বরে দালাল হাতেনাতে ধরা, পুলিশে সোপর্দ

- জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় চোপড়ায় আবহাওয়া সচেতনতা শিবির, উদ্যোগ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের

- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা
