নিউজডেস্ক: কর্নাটকের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের সময় ছিল টানটান উত্তেজনা। বেলা বাড়ার সাথে সাথে পরিস্কার হয়ে যায় চিত্র। বিজেপিকে হারিয়ে ১৩৫ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে কংগ্রেস। আনন্দে উচ্ছ্বসিত হয়ে পরে কংগ্রেসের নেতা কর্মীরা।
তবে এরপরই তৈরি হয় এক জটিলতা। সিদ্দারামাইয়া না ডিকে শিবকুমার কে হবে কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী? কংগ্রেসের এই জয়ের মূল কৃতিত্ব এই দুইজনেরই। দুজনেই দলের গুরুত্বপূর্ণ নেতা। তাই জট কাটাতে দিল্লিতে দুজনের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি সহ অন্য শীর্ষ নেতারা। যদিও শিবকুমারের অনড় মনোভাবের কারণে মঙ্গলবার কোনও সিদ্ধান্ত হয়নি। এদিন ফের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। কংগ্রেস সূত্রের খবর, ফের সিদ্দারামাইয়ার ওপরই ভরসা রাখছে চাইছে দল। এমনটাই খবর সর্বভারতীয় সংবাদ সংস্থার।
প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া ফের মুখ্যমন্ত্রী হচ্ছে এই খবর চাউর হতেই খুশিতে মেতে উঠেছে ওনার অনুগামীরা। বেশিরভাগ বিধায়কই তাঁকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছেন বলে খবর। এর আগেও মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন সিদ্দারামাইয়া। খবর অনুযায়ী বৃহস্পতিবারই শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলছে।
- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা

- লাশেদের লাইন

- প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)-এর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, পাল্টা ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি

- জমি বিবাদে র/ক্ত/ক্ষ/য়ী সংঘ/র্ষ, দুই মহিলা সহ জখম ছ’জন: উত্তেজনা চাকুলিয়ায়
