নিউজডেস্ক: একদিকে কুয়োর জল শুকিয়ে যাচ্ছে, অন্যদিকে টিউবওয়েল থেকে উঠছে না জল। বিশুদ্ধ পানিয় জলের বাড়ি বাড়ি নলকূপ বসানো হলে ও বছর ধরে জল আসেন না। ফলে চরম সমস্যায় পড়েছে গ্রামবাসীরা। স্বাভাবিক ভাবে গ্রামবাসীরা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। জানা গিয়েছে চোপড়া ব্লকের মাঝিয়ালি ও হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতর বিভিন্ন এলাকায় জল সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ভুটিঝাড়ি, খোচাবাড়ি, ফকিরনি, দেবীঝোড়া সহ বেশ কয়েকটি গ্রামের জলের তীব্র সংকট দেখা গিয়েছে। গরম পড়তেই এই সমস্যা যেন চরম আকার নিচ্ছে। পানীয় জলের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে গ্রামবাসীদের।
ভোরের দিকে কুয়ো থেকে অল্প জল পাওয়া গেলেও সারাদিনে আর জল পাওয়া যায় না। গ্রামবাসীরা জানিয়েছেন, কুয়োর জল শুকিয়ে ৩৭ থেকে ৪০ ফিট নিচে চলে গিয়েছে। টিউবওয়েল থেকেও জল পড়ছে না।বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা পৌছে দেওয়া হলেও বছরেরও বেশি সময় থেকে সেই নলকূপে জল আসে না বলে অভিযোগ গ্রামবাসিদের। শুধু তাই নয় চা বাগানের সেচের জল এখন পানীয় জলের জন্য ব্যবহার করছে গ্রামবাসীরা।
অন্যদিকে এবিষয়ে চোপড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজাহারউদ্দিন বলেন, যেসব এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে, ইঞ্জিনিয়ার দিয়ে এলাকায় তদন্ত করে দেখা হবে। এবং সেই সব এলাকায় জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি।
- ৬০ লক্ষ ভোটারের ভোটাধিকার বিপদে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিপিএমের বিস্ফোরক অভিযোগ, সরব সেলিম

- উকিল সেজে অ্যাফিডেভিটে মোটা টাকা আদায়! ইসলামপুর কোর্ট চত্বরে দালাল হাতেনাতে ধরা, পুলিশে সোপর্দ

- জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় চোপড়ায় আবহাওয়া সচেতনতা শিবির, উদ্যোগ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের

- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা
