নিউজডেস্ক: হাইকোর্ট, সুপ্রিমকোর্ট হয়ে অবশেষে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে চলছে রাজ্য নির্বাচন কমিশন।আজ ইসলামপুরে পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে অশান্তি এড়াতে মোতায়েন করা হলো কেন্দ্রীয় বাহিনী।
সূত্র মারফত জানা গিয়েছে, ছত্তিশগড়ের দুই কোম্পানী কেন্দ্রীয় বাহিনী ইসলামপুর এসে পৌঁছেছে। ইসলামপুরের পলিটেকনিক কলেজে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর দুই কোম্পানী জওয়ান। ইসলামপুর পৌঁছেই ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ ঘিরে বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। যদিও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনে কিছুটা হলেও ইসলামপুর জুড়ে স্বস্তির বাতাবরণ।
- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা

- লাশেদের লাইন

- প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)-এর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, পাল্টা ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি

- জমি বিবাদে র/ক্ত/ক্ষ/য়ী সংঘ/র্ষ, দুই মহিলা সহ জখম ছ’জন: উত্তেজনা চাকুলিয়ায়
