রবি আড্ডায় সন্দীপ  ঝা

সম্পর্ক ছুঁয়ে বসে আছি

যেভাবে মৃতদেহ ছুঁয়ে 

বসে থাকতে হয় ঘনিষ্ঠ উঠোনে

অথচ দাহ শেষ করে,

আমরা ফিরে এসেছি কবেই

তবু নির্লজ্জ হাত, দুঃখ সুখের ভান, 

নক্সায় বোনা হাসি কান্না

চৌকাঠ পেরিয়ে আসে      চলে যায়

অবিশ্বাসের লোহা ছুঁয়ে থাকে ঘুনসি

আমরা ছুঁয়ে থাকি অস্থির কলস!

কলসে কলসে ছাই

ছাইয়ের ভিতরে ভিতরে বাড়ে

আমাদের অবিশ্বাস্য সংসার …

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *