নিউজডেস্ক: প্রত্যুষা দাম উচ্চ মাধ্যমিকের নবম স্থান অধিকার করে ইসলামপুরের নাম উজ্জ্বল করল। প্রত্যুষা দাম ইসলামপুর গালর্স হাই স্কুলের ছাত্রী। বাড়ি ইসলামপুর শহরের শিবডাঙি পাড়ায়। তার প্রাপ্ত নম্বর ৪৮৮। রাজ্যে সম্ভাব্য নবম স্থান অর্জন করায় ভ খুশি গোটা পরিবার।
প্রত্যুষা বলে তার এই রেজাল্ট সে আশা করেননি। ভালো রেজাল্ট হবে তবে তা যে তাকে নবম স্থান পাইয়ে দেবে তা ভাবতে পারেনি। খুশি তার মা সুতপা দাম। তিনি বলেন, এতটা ভালো করবে ভাবতে পারেনি তবে যথেষ্টই খুশি অনুভব হচ্ছে। মেয়ে বড় হয়ে শিক্ষিকা হতে চায়। বাবা প্রদীপ কুমার দাম বলেন, আমি ভেবেছিলাম মেয়ে স্থান গ্রহণ করবে উচ্চমাধ্যমিকে। সে করেছেও। তাই খুব আনন্দ অনুভব করছি। স্থানীয় কাউন্সিলর মানিক দত্ত ও অর্পিতা দত্ত পাড়ার মেয়ের এই সাফল্যে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন।
- ৬০ লক্ষ ভোটারের ভোটাধিকার বিপদে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিপিএমের বিস্ফোরক অভিযোগ, সরব সেলিম

- উকিল সেজে অ্যাফিডেভিটে মোটা টাকা আদায়! ইসলামপুর কোর্ট চত্বরে দালাল হাতেনাতে ধরা, পুলিশে সোপর্দ

- জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় চোপড়ায় আবহাওয়া সচেতনতা শিবির, উদ্যোগ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের

- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা
