নিউজডেস্ক: খবরের শিরোনামে আবার সেই তিস্তা ক্যানেল। চোপড়ায় এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল তিস্তা ক্যানেল থেকে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধছে। খুন না অন্য কিছু তদন্তে নেমে পুলিশ। মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। মঙ্গলবার সকালে চোপড়া থানার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের ফল ব্রিজ এলাকায় স্থানীয়রা তিস্তা ক্যানেলের জলে এক মৃতদেহ ভাসতে দেখতে পায় ।
খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভীড় জমাতে শুরু করে স্থানীয়রা। খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে আসে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অন্য দিকে মৃত ব্যক্তির পরিচয় জানতে ও মৃত্যু কারন খুঁজতে তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা

- লাশেদের লাইন

- প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)-এর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, পাল্টা ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি

- জমি বিবাদে র/ক্ত/ক্ষ/য়ী সংঘ/র্ষ, দুই মহিলা সহ জখম ছ’জন: উত্তেজনা চাকুলিয়ায়
