নিউজডেস্ক: বহুল চর্চিত অভিনেত্রী তথা তৃনমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে প্রায় ২৪ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল। আর এই অভিযোগ নিয়ে ED কাছে হাজির বিজেপি(BJP) নেতা শঙ্কুদেব পণ্ডা। সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় তিনি কয়েক জন বয়স্ক নাগরিককে নিয়ে ইডির কাছে গিয়ে সাংসদের সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেন।

BJP নেতা শঙ্কুদেব ED কে জানিয়েছেন, নুসরত জাহান গড়িয়াহাট রোডের একটি সংস্থার যৌথ ডিরেক্টর। সেই সংস্থা ২০১৪ সালে মোট ৪২৯ জনের থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেয় ফ্ল্যাটের নামে। সাংসদের সংস্থার তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, রাজারহাটে হিডকোর দপ্তরের কাছে তিনবছরের মধ্যে প্রত্যেককে ৩ বিএইচকে ফ্ল্যাট দেওয়া হবে। কিন্তু ৯ বছর পেরিয়ে গেলেও কেউ ফ্ল্যাট পায়নি। BJP নেতা এই সংক্রান্ত সকল নথি EDকে দিয়ে এসছে বলে দাবি করেন।

অন্য দিকে সাংসদ নুসরত জাহান BJP নেতার অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *