আফতাব হোসেন

২০০৯ পর্যন্ত …

আমাদের চাকরি পাওয়ার বয়স । স্পর্ধার বয়স ।
আমাদের শহরে দুটো ব্যাংকে ফ্রম দিত । কত শত ছেলেমেয়েরা লাইনে । জাত, ধর্ম , মুচি, মেথর সব গা ঘেঁষা ঘেসি করে ।

গর্বের লাইন …

লাইন এগিয়ে কাউন্টারে আসার সাথে সাথে স্বপ্নগুলো এগোতে দেখতাম বড্ড । রঙিন স্বপ্ন ।

বছরের বাহান্নটা রবিবারের ছত্রিশটা রবিবারে সরকারি চাকরির পরীক্ষা । পিএসসি ,স্কুল সার্ভিস , মাদ্রাসা সার্ভিস , ব্যাংক , রেল মিশিয়ে কত সুযোগ । একবারের লাইনে দুবার দাঁড়ালে মাথা খাটো হত খানিক । লজ্জায় কিছুটা । সেই লজ্জা আরো জেদি করতো মনে মনে আগামীর জন্য ।

লাইন কখনো বিদ্রোহ আনতো গতবছরের পরিচিত মুখকে না দেখতে পেয়ে , ঈর্ষায় .
কখনো প্রেম , পাশে সহযোদ্ধা কে নিয়ে , চাকরিটা আমি পেয়ে যাবো বেলার সুরে ।

লাইন জবাব আনতো সেই প্রশ্নগুলোর যার উত্তর আমাদের বাবা মারা দিতে পারেননি কোনদিন ,
আবার
কখনো উত্তর আনতো জাত ডিঙিয়ে ভাত জুটানোর ।

চারপার ব্যর্থ হওয়ার লাইনে দাঁড়িয়েছি আমি ।
প্রথম তিনবার মানুষ থেকে লাশ হতে হতে ,
শেষবার লাশ থেকে মানুষ হওয়ার দৌড়ে বুঝেছি…

আজ যাঁরা আমার মত লাইনে দাঁড়ালেন ,

তাঁরা সম্ভবত লাশ ,

জীবন্ত লাশ …

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *