ইসলামপুর পুলিশ জেলার ট্রাফিক বিভাগের উদ্যোগে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে টোটো চালকদের এক বিশেষ বার্তা দিয়ে সতর্ক করা হচ্ছে। যে বার্তায় বলা হচ্ছে, যাতে টোটো চালকরা টোটোর ডান দিকটা বন্ধ করে রাখেন এবং বাঁ দিক দিয়েই যাত্রী ওঠানামা করান।


টোটোতে যাত্রী সুরক্ষার জন্য চালকদের সতর্কবার্তা পুলিশের

ট্রাফিক বিভাগের ওসি নির্মল চন্দ্র দাসের নেতৃত্বে আজ ইসলামপুর বাস টার্মিনাস চত্বরে টোটো চালকদের দাঁড় করিয়ে টোটোর ডান দিক দড়ি দিয়ে বেঁধে দিচ্ছেন ট্রাফিক বিভাগের কর্মীরা । তাদের সতর্কীকরণ করা হচ্ছে যাত্রী সুরক্ষার কথা যাতে তারা মাথায় রাখেন। এক টোটো চালক বলেন, চারজনের বেশি যাত্রী টোটো তে উঠানো যাবে না। পুলিশ বলছে এক দিকে আটকে দিতে তাই করা হবে ।এক যাত্রী বলেন এটি খুব ভালো উদ্যোগ যাত্রী সুরক্ষার কথা ভাবছেন ট্রাফিক পুলিশ ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *