নিউজডেস্ক:
গতকাল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নং ব্লকের সাহাপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের বাসপুকুর এলাকায় পথশ্রী প্রকল্পের একটি ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করেন সাহাপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মুরারি মোহন সরকার।
গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ পাঁচ বছর থেকে বেহাল অবস্থায় পড়েছিল এই রাস্তাটি। এই রাস্তা দিয়ে চলাফেরা করতে প্রচুর সমস্যায় পড়তেন গ্রামবাসীরা। ফসল ঘরে আনতে কিংবা রাতবিরেতে অসুস্থ হলে রোগীকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে সমস্যায় পরতে হতো তাদের। বর্ষায় রাস্তায় পা রাখা দায় ছিল।
দীর্ঘ দিন থেকে রাস্তার হাল বেহাল ছিল। গ্রামবাসীরা বারংবার প্রশাসনকে জানিয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। অনেক দিন পর যখন রাস্তার কাজ শুরু হতে চলেছে তাতেই খুশি গ্রামবাসীরা।
- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা

- লাশেদের লাইন

- প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)-এর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, পাল্টা ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি

- জমি বিবাদে র/ক্ত/ক্ষ/য়ী সংঘ/র্ষ, দুই মহিলা সহ জখম ছ’জন: উত্তেজনা চাকুলিয়ায়
