নিুজডেস্ক: সাংসদ সৌগত রায়ের প্রচেষ্টায় এবং সামাজিক ন্যায় মন্ত্রণালয় ও ভারতীয় কৃত্রিম অঙ্গ নির্মাণ নিগম ভারত সরকারের ব্যবস্থাপনায় প্রতিবন্ধীদের বিনামূল্যে সরঞ্জাম প্রদানের মেগা সনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হলো চোপড়ায় । শিবির টি অনুষ্ঠিত হয় শনিবার চোপড়া গার্লস হাই স্কুলে। শিবির টি পরিচালনা করেন ইসলামপুর সিস্টার এন্ড ব্রাদার সোসাইটি। এদিন উপস্থিত ছিলেন,চোপড়ার বিডিও সমীর মন্ডল, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান সহ চোপড়ার বিভিন্ন এনজিও র সদস্যরা।
সমাজকর্মী তথা পুলিশকর্মী বাপন দাস জানান, সাংসদ সৌগত রায় এর প্রচেষ্টায় এদিনের এই শিবির টি অনুষ্ঠিত হয় । এদিন চোপড়া ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ৯০০ রো বেশি প্রতিবন্ধীর সনাক্তকরণ করা হয়। তাদের প্রত্যেকের হাতে বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হবে। এদিন যারা শিবিরে আসতে পারেননি তারা আগামীকাল ইসলামপুর হাই স্কুল মাঠে শিবিরে আসতে পারেন। এই উদ্যোগে খুশি চোপড়ার সাধারণ মানুষ।
- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা

- লাশেদের লাইন

- প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)-এর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, পাল্টা ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি

- জমি বিবাদে র/ক্ত/ক্ষ/য়ী সংঘ/র্ষ, দুই মহিলা সহ জখম ছ’জন: উত্তেজনা চাকুলিয়ায়
