পুরনো রেশন ডিলারের কাছ থেকেই রেশন নেবো ।এই দাবিতে আজ ফুড এন্ড সাপ্লাই অফিসে ডেপুটেশন দেন গ্রামবাসীরা।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালী পঞ্চায়েতের কালুগঞ্জ গ্রামের সাধারণ মানুষরা আজ ডেপুটেশন দেন।
গ্রামবাসী গোলাম মোস্তফা বলেন কালুগঞ্জ মৌজার হাজারেরও বেশি মানুষ ওই নতুন রেশন ডিলারের কাছ থেকে রেশন নেবেন না ।তাদের পুরনো যে রেশন ডিলার তার কাছ থেকেই রেশন নেবেন বলে জানিয়েছেন।
তারা বলেন নতুন যে রেশন ডিলার তিনি ঠিক মতন সামগ্রী বন্টন করেন না। যার জন্য আমরা তার কাছ থেকে কোন সামগ্রী নেবো না।