নিউজডেস্ক :
শনিবার চোপড়ার দৌলতগছ এলাকায় শান্তিপূর্ণভাবে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন আশিনা চা বাগানের একাংশ শ্রমিক।

শ্রমিকদের অভিযোগ, সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার আশিনা চা বাগানের কিছু অংশ নাকি টুকরো টুকরো করে বিক্রি করার চেষ্টা চলছে, যা তাদের কর্মসংস্থানে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা। এছাড়াও তারা দাবি করেন, কাজে যাওয়ার সময় কিছু শ্রমিককে বাধা দেওয়া হয়েছিল।

ঘটনার পর কালাগছ–ভেষপিটা রাজ্য সড়ক আংশিকভাবে অবরুদ্ধ করে শ্রমিকরা শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে দ্রুত চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আধিকারিকরা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ ও উদ্বেগ শোনেন এবং বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন।

পুলিশের আশ্বাস পাওয়ার পর শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।


By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *