নিউজডেস্ক :
দণ্ডি কেটে কেদারনাথ যাত্রায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অসমের প্রাণজল মন্ডল। আজ তাঁর যাত্রার ১৫৭ দিন পূর্ণ হলো। এই দীর্ঘ পথ অতিক্রম করে তিনি এসে পৌঁছেছেন উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কালাগজ এলাকায়।
অসম থেকে শুরু হওয়া এই দণ্ডি যাত্রার লক্ষ্য শুধুমাত্র ঈশ্বরভক্তি নয়, বরং মানুষের মধ্যে মানবসেবা, সাহস ও অধ্যবসায়ের বার্তা পৌঁছে দেওয়া। সম্পূর্ণ যাত্রাপথ দণ্ডি কেটে অতিক্রম করতে তাঁর সময় লাগবে আরও কয়েক বছর।
অদম্য মনোবল ও গভীর ভক্তির এই যাত্রা ইতিমধ্যেই বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। পথে পথে স্থানীয় মানুষজন তাঁর সঙ্গে যোগ দিচ্ছেন এবং আশীর্বাদ গ্রহণ করছেন।
প্রাণজল মন্ডল জানান,
“মহাদেবের স্বপ্নাদেশে এই যাত্রা শুরু করেছি। এই যাত্রার মাধ্যমে সবার মঙ্গল হবে।”
এই অভিনব ও বিরল যাত্রা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। অনেকেই তাঁর সাহসিকতা ও উদ্দেশ্যের প্রতি সমর্থন জানাচ্ছেন। প্রাণজল মন্ডলের এই দণ্ডি কেটে কেদারনাথ যাত্রা শুধুমাত্র একটি আধ্যাত্মিক অভিযান নয়, বরং একটি সামাজিক আন্দোলন হিসেবেও মানুষের মনে গভীর প্রভাব ফেলছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *