গোপনসুত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিষিদ্ধ কাফ সিরাপ সহ দুই যুবককে গ্রেফতার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার পুলিশের। জানা গিয়েছে, স্থানীয় আমলিয়া পার করে রাজ্য সড়ক এলাকায় জমায়েত হয়েছিল ওই যুবকেরা। পুলিশে সেখানে হানা দিয়ে তাদের পাকড়াও করে। উদ্ধার হয় ১০০টি নিষিদ্ধ কাফ সিরাপের বোতল। ঘটনায় গ্রেফতার দুই যুবক। তাদের বাড়ি গোয়ালপোখর থানা এলাকায়। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সেগুলি নিয়ে আসা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
কোথা থেকে তারা সেগুলি নিয়ে এসেছিলো তা খতিয়ে দেখছে পুলিশ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *