নিউজডেস্ক: রাহুলের সাংসদ পদ খারিজ, প্রতিবাদে রাস্তায় কংগ্রেস। মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের নির্দেশিকা জারি করেছেন লোকসভার স্পিকার। আর তাই নিয়েই এই মুহূর্তে দেশজুড়ে রাজনৈতিক আলোড়ন দেখা দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ও প্রতিবাদে শামিল হয়েছেন কংগ্রেসের নেতা-কর্মীরা। রবিবার চোপড়া ব্লক কংগ্রেসের তরফে প্রতিবাদ ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
ব্লক কংগ্রেসের ডাকে চোপড়ার লালবাজারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মশির উদ্দিন, যুব কংগ্রেসের ব্লক সভাপতি মেহেবুব আলম, কংগ্রেসের কৃষাণ সেলের ব্লক সভাপতি আবু বক্কর সিদ্দিক সহ কংগ্রেসের কর্মী সমর্থকরা । ব্লক কংগ্রেস সভাপতি মশিরউদ্দিন বলেন, ‘অনৈতিক এবং অন্যায়ভাবে মোদি সরকার রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করেছে। এই নির্দেশ বাতিল না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনে চলবে।
- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা

- লাশেদের লাইন

- প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)-এর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, পাল্টা ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি

- জমি বিবাদে র/ক্ত/ক্ষ/য়ী সংঘ/র্ষ, দুই মহিলা সহ জখম ছ’জন: উত্তেজনা চাকুলিয়ায়
