নিউজডেস্ক : সোমবার রাতে চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গেন্দাগছ এলাকায় পাথর ছোড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম অশান্তি শুরু হয়। ভাঙচুর , লুটপাট শুরু হয় সেই ঘটনাকে কেন্দ্র করে । ঘটনার খবর চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কি ঘটেছিল সোমবার রাতে:
সুত্রের খবর, জাহাঙ্গীর আলম ও তহিদ আলমের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিবাদ ছিল। সেই বিবাদ মিটমাট ও হয়েছে গিয়েছে। তবে সোমবার রাতে তহিদ আলমের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ ওঠে জাহাঙ্গীর এর পরিবারের বিরুদ্ধে। অন্যদিকে পাল্টা জাহাঙ্গীর আলমের ভাইকে গালিগালাজ ও মারধর করার অভিযোগ উঠে তহিদ আলম এর পরিবারের বিরুদ্ধে । এই বিবাদ চরম আকার নেয় রাতে।
দুই পক্ষের মধ্যে বাঁধে সংঘর্ষ । ভাঙচুর, লুটপাট করার অভিযোগ উঠে তহিদ আলমের লোকজনের বিরুদ্ধে। পাল্টা, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, মারধর করে জাহাঙ্গীর এর লোকজন বলে অভিযোগ । এই ঘটনায় দুই পক্ষের দুই জন জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । নতুন করে যাতে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ না বাঁধে তার জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- ৬০ লক্ষ ভোটারের ভোটাধিকার বিপদে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিপিএমের বিস্ফোরক অভিযোগ, সরব সেলিম

- উকিল সেজে অ্যাফিডেভিটে মোটা টাকা আদায়! ইসলামপুর কোর্ট চত্বরে দালাল হাতেনাতে ধরা, পুলিশে সোপর্দ

- জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় চোপড়ায় আবহাওয়া সচেতনতা শিবির, উদ্যোগ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের

- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা
