নিউজডেস্ক : রাজ্যে কাজ না পেয়ে বাড়তি দুটো পয়সা আয় করতে ভীন রাজ্যে যেতে হয় এই রাজ্যের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার হাজারো মানুষকে। চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের আগাগছ গোয়াবাড়ি গ্রামের চার শ্রমিক বাঙ্গালোরে শ্রমিকের কাজ করতে গিয়েছিল। গতকাল করমন্ডল এক্সপ্রেসে করে ফিরছিল বাড়িতে। রাত সাতটা নাগাদ উড়িশার বালেশ্বরের কাছে মর্মান্তিক রেল দুর্ঘটনার কবলে পরে করমন্ডল এক্সপ্রেস। রেল দুর্ঘটনার খবর পেয়েই আতঙ্কে গোটা পরিবার। বাড়ির লোকেরা বাড়ির মানুষ গুলো শুধু চাইছে তাদের ছেলেরা বাড়ি ফিরুক সুস্থ শরীরে।
জানা গেছে, আগামী ১৫ তারিখ বোনের বিয়ের জনয় বাড়ি ফিরছিল শাহাদাত। তার সাথেই ছিল তার গ্রামের আরও তিনজন। যারা প্রত্যেকেই করমন্ডল এক্সপ্রেসে ছিল। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এদের মধ্যে দুজন আশঙ্কা জনক।
পরিবারের লোকেরা টিভিতে জানতে পেরেছে কয়েক শো মানুষ মারা গেছে।আহত হাজার খানেক মানুষ।এই ঘটনা জানার পর থেকে কান্নায় ভেঙে পরে চার পরিযায়ী শ্রমিকের পরিবার। গোটা গ্রামে অদ্ভুত নিরবতা। সবাই অপেক্ষা করছে গ্রামের ছেলেরা গ্রামে ফিরুক।
প্রসঙ্গত, আজ থেকে দু দশক আগে উত্তর দিনাজপুর জেলার গাইসালে এমনই রেল দুর্ঘটনার সাক্ষী ছিল গোটা দেশ। কাল করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা দেশবাসীকে পুরাতন সেই স্মৃতিকে আবার তাজা করে দিল।
- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা

- লাশেদের লাইন

- প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)-এর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, পাল্টা ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি

- জমি বিবাদে র/ক্ত/ক্ষ/য়ী সংঘ/র্ষ, দুই মহিলা সহ জখম ছ’জন: উত্তেজনা চাকুলিয়ায়
