নিউজডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল ট্রাক্টর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক্টর চালকের।। সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লালবাজার গেন্নামোর এলাকায়।।মৃত ট্রাক্টর চালকের নাম জরিফুল ইসলাম । বাড়ি চোপড়া থানার ঘিরনীগাও গ্রাম পঞ্চায়েতের গরুবান গোয়া বাড়ি এলাকায় । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ট্রাক্টর নিয়ে জমিতে কাজে যাওয়ার সময় গেন্নামোর এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জরিফুল ইসলাম নামে (৬৫ বছরের) ট্রাক্টর চালকের।। খবর জানাজানি হতেই এলাকার মানুষ ঘটনাস্থলে পৌঁছে চালকের মৃত উদ্ধার করে।। ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ।। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
- রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রভাব ইসলামপুরে, বন্ধ ছিল ক্ষুদিরামপল্লী বিদ্যাপীঠ হাইস্কুল

- মোবাইল চুরি করতে গিয়ে ধরা বাংলাদেশি যুবক, জেরায় ফাঁস ‘আন্তর্জাতিক চুরির ব্যবসা’

- ৬০ লক্ষ ভোটারের ভোটাধিকার বিপদে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিপিএমের বিস্ফোরক অভিযোগ, সরব সেলিম

- উকিল সেজে অ্যাফিডেভিটে মোটা টাকা আদায়! ইসলামপুর কোর্ট চত্বরে দালাল হাতেনাতে ধরা, পুলিশে সোপর্দ

- জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় চোপড়ায় আবহাওয়া সচেতনতা শিবির, উদ্যোগ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের
