নিউজডেস্ক: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে মুখোমুখি বসিয়ে নিয়োগ দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইঙ্গিত দিল CBI । খবর অনুযায়ী , অভিষেক জানিয়েছে তিনি কুন্তলকে চেনেন না। উল্টো দিকে কুন্তলের চিঠি এই সকল ব্যাপারে আসল সত্যি কি তা জানতেই মুখোমুখি বসানো হতে পারে দুজনকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে প্রেসিডেন্সি জেলে গিয়ে কুন্তলকে জেরা করেছে CBI।
CBI এর তরফে খবর, দরকারে আদালতে আবেদন করে কুন্তল ঘোষকে হেপাজতে নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তখনই সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের মুখোমুখি বসিয়ে কুন্তলকে আবার জেরা করা হতে পারে বলে খবর। এছাড়াও একি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সাংসদকেও। CBI তরফে দাবি অভিষেককে জিজ্ঞাসাবাদ করার উপরে কোনোরকম নিষেধাজ্ঞা এখনো দেয়নি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট ।
প্রসঙ্গত, গত শনিবার অভিষেককে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CBI।মূলত কুন্তলের চিঠি যা গত ৩১ মার্চ আলিপুরের বিশেষ আদালতের বিচারক এবং কলকাতা পুলিশের হেস্টিংস থানায় দিয়ে দাবি করেছিলেন, CBI ও ED তাঁকে চাপ দিয়ে অভিষেকের নাম বলিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই প্রসঙ্গেই মূলত সেদিন জিজ্ঞাসাবাদ করা হয় অভিষককে।
- ৬০ লক্ষ ভোটারের ভোটাধিকার বিপদে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিপিএমের বিস্ফোরক অভিযোগ, সরব সেলিম

- উকিল সেজে অ্যাফিডেভিটে মোটা টাকা আদায়! ইসলামপুর কোর্ট চত্বরে দালাল হাতেনাতে ধরা, পুলিশে সোপর্দ

- জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় চোপড়ায় আবহাওয়া সচেতনতা শিবির, উদ্যোগ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের

- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা
