নিউজডেস্ক: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে পরেশকন্যা অঙ্কিতা অধিকারীর জায়গায় চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। দীর্ঘ চারবছর আইনি লড়াই করে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন তিনি । আদালতের যে কক্ষে বসে শুনেছিলেন চাকরি পাওয়ার কথা শুনেছিলেন এবার সেই কক্ষে বসেই চাকরি বাতিলের নির্দেশ শুনে কান্নায় ভেঙে পরলেন ববিতা।
তিন সপ্তাহের মধ্যে চাকরির নির্দেশ:
ববিতার জায়গায় এবার চাকরি পেলেন অনামিকা রায়। শিলিগুড়ির অনামিকা ববিতার অ্যাকাডেমিক স্কোর কমের অভিযোগ তুলে মামলা করেছিলেন । মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশে চাকরি বাতিল হয় ববিতার।এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় ববিতার চাকরি বাতিল করার জন্য মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন এবং তাঁর জায়গায় মামলাকারী অনামিকা রায়কে তিন সপ্তাহের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও বাড়ি থেকে ২০ কিলোমিটারের মধ্যে স্কুল দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।
‘চাকরি কেড়ে নেওয়াটা মোটেও কাম্য নয়’ – ববিতা সরকার
অন্য দিকে চাকরি হারিয়ে ববিতা বলেন “দীর্ঘদিন আমাকে বিভিন্ন চাপের সম্মুখীন হতে হয়েছে। সব কিছুর উর্ধে উঠে মহামান্য আদালতের রায়কে গ্রহণ করে চাকরি জোগাড় করেছি। এছাড়াও আমি আমার বাড়ি পার্শ্ববর্তী এলাকায় চাকরি চাইনি। যেখানে চাকরি দেওযা হয়েছে সেখানেই করেছি। এরপরও চাকরিটা চলে গেল আমার। এতে আমার ভুল না কমিশনের ভুল জানি না।” এরপর প্রশ্ন করে বলেন, “এতবার ভেরিফিকেশন করা হয়েছে তখনই আমায় কেন বলা হল না? প্রায় একবছর চাকরি করার পর সেই চাকরিটা কেড়ে নেওয়া মোটেও কাম্য নয়।”
- ৬০ লক্ষ ভোটারের ভোটাধিকার বিপদে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিপিএমের বিস্ফোরক অভিযোগ, সরব সেলিম

- উকিল সেজে অ্যাফিডেভিটে মোটা টাকা আদায়! ইসলামপুর কোর্ট চত্বরে দালাল হাতেনাতে ধরা, পুলিশে সোপর্দ

- জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় চোপড়ায় আবহাওয়া সচেতনতা শিবির, উদ্যোগ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের

- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা
