গোয়ালপোখরের এক তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখল করে নেওয়ার অভিযোগ ঘিরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককে ঘিরে বিক্ষোভ। এই ঘটনায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের।

জানা গিয়েছে, গোয়ালপোখর ১নং ব্লকের কুয়ালিঘর এলাকার বাসিন্দা বদিরুদ্দিন নামে এক ব্যক্তির প্রায় ১ একর জমির পাট্টা থাকা সত্যেও সেই জমি দখল করে নিয়েছেন গোয়ালপোখরের তৃণমূল নেতা জয়নুল হক । এমনটাই উঠে এসেছে অভিযোগ। এমনকি সেই জমি নতুন করে পাট্টার জন্য ওই তৃণমূল নেতা আবেদন ও করেছেন বলে অভিযোগ। এই অভিযোগ তুলে একাধিক বার গোয়ালপোখর ১ নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। সোমবার সেই অভিযোগ তুলে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান অভিযোগকারীরা। এই ঘটনায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে তৃনমূল নেতার দাবি, সেই জমি নিজেদের পৈতৃক জমি। বিজেপি জমি নিয়ে রাজনীতি করছে।

আজ সেই উত্তেজনার মধ্যেই ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক কৈলাস সরকার আশ্বাস দিয়ে বলেন, যদি অভিযোগ হয় তো ঘটনা খতিয়ে দেখা হবে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *