নিউজডেস্ক: নিহত সিভিক ভলান্টিয়ার সাকিব আকতারের খুনের ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি জাকির হুসেনের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করল তৃণমূলের একাংশ। মিছিল শেষে সাংবাদিক সম্মেলন করে অভিযুক্তকে গ্রেফতারের দাবি করেন গুলিতে নিহত সিভিক ভলান্টিয়ারের দাদা শাহাওনাবাজ আলম। মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাটিকুন্ডা বাজারে প্ল্যাকার্ড ও তৃণমূলের দলীয় পতাকা নিয়ে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিল বাজার পরিক্রমা করার পরে তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে এসে সমাপ্ত করা হয়। এরপর দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন বিধায়কের ঘোষিত অঞ্চল সভাপতি তথা নিহত সিভিক ভলান্টিয়ারের দাদা শাহাওনাবাজ আলম। তার অভিযোগ, ভাইকে ব্লক সভাপতি জাকির হুসেনের নির্দেশে মাটিকুন্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহেবুব আলম ও কিছু দুষ্কৃতীরা মিলে গুলি করে হত্যা করে ।
ঘটনার তদন্তে নেমে মেহবুব আলম সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ। এরপর সেই ঘটনা ইসলামপুরের তৃণমূলের ব্লক সভাপতি জাকির হুসেনের নামে অভিযোগে থাকলেও কিছুদিন তিনি গা ঢাকা দিয়ে থাকে। এরপর সময় একটু পেরিয়ে যেতেই প্রকাশ্যে সভা ও মিটিং করেন।কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।। তাই পুলিশের উপর আবার আস্থা রেখে এবং এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলের হাই কমান্ডের কাছে যাতে বিষয়টি পৌঁছাতে পারে তার জন্য এই সাংবাদিক সম্মেলন করেন বলে জানান তিনি।
- রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রভাব ইসলামপুরে, বন্ধ ছিল ক্ষুদিরামপল্লী বিদ্যাপীঠ হাইস্কুল

- মোবাইল চুরি করতে গিয়ে ধরা বাংলাদেশি যুবক, জেরায় ফাঁস ‘আন্তর্জাতিক চুরির ব্যবসা’

- ৬০ লক্ষ ভোটারের ভোটাধিকার বিপদে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিপিএমের বিস্ফোরক অভিযোগ, সরব সেলিম

- উকিল সেজে অ্যাফিডেভিটে মোটা টাকা আদায়! ইসলামপুর কোর্ট চত্বরে দালাল হাতেনাতে ধরা, পুলিশে সোপর্দ

- জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় চোপড়ায় আবহাওয়া সচেতনতা শিবির, উদ্যোগ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের
