নিউজডেস্ক: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় দেখা দিল। বিজেপির ঘর ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ইসলামপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মানিক দত্ত।
রবিবার ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এসে ইসলামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী তথা জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন তিনি। এদিন তাঁর সঙ্গে ওই ওয়ার্ডের একাধিক কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন।
দলে যোগ দেওয়ার পর মানিক দত্ত জানান, “পুনরায় ঘরে ফিরতে পেরে আমি খুবই খুশি। তৃণমূল কংগ্রেসের হয়ে মানুষের জন্য কাজ করতে চাই।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, পুরনো রাজনৈতিক ঘরেই আবার সক্রিয় ভূমিকা নিতে আগ্রহী তিনি।
অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় বলেন, “মানিক দত্ত কেন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, তা আমি জানি। তবে সেটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। এতে বিজেপির কোনো ক্ষতি হবে না।”
নির্বাচনের প্রাক্কালে এই দলবদলকে কেন্দ্র করে ইসলামপুরের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। ভোটের আগে এই পরিবর্তন কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *