আম নিয়ে শিলিগুড়ির সুপার মার্কেটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আম বোঝাই ট্রাক। ঘটনাস্থলে মৃত্যু হল ট্রাকের চালকের। শনিবার ভোরে চোপড়া থানার সোনাপুরের তিন মাইল রোড এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুরজিৎ ঘোষ ( ৩০)। বাড়ি বজবজে। কৃষ্ণনগর থেকে আম বোঝাই করে শিলিগুড়ি সুপারমার্কেটে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন ট্রাকের খালাসী। এদিন ঘুমের ঝোকে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ট্রাক চালকের। খালাসী জানান, ঘটনা ঘটার মিনিট দশেক আগে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সম্ভবত ট্রাকের চালকের চোখ লেগে যাওয়ায় এমন ঘটনা। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে চোপড়া থানার পুলিশ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *