নিউজডেস্ক: ৬২ বছরের বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠলো সাঁইথিয়ায়। বাড়ি থেকে উদ্ধার হয়েছে ঐ বৃদ্ধার নগ্নদেহ। মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় আত্মীয়য় বাস গৃহ থেকে উদ্ধার হয় ওই মহিলার দেহ। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।
সূত্রের খবর, ঐ বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন । তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া থানার মথুরাপুর গ্রামে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সাঁইথিয়া থানার পুলিস।
জানা গেছে, পাশেই এক আত্মীয়র বাড়িতে ছিলেন গত রাতে। যদিও সেই বাড়িতে কেউ ছিল না। প্রতিবেশীরাই ঐ বৃদ্ধাকে মুখে গামছা বাঁধা নগ্ন অবস্থা পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তদন্ত শুরু করেছে।
- ইসলামপুরে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, বাসী ও রঙ মেশানো খাবারের খোঁজে তল্লাশি

- এক মাস ভবঘুরে যুবককে আশ্রয়, পরিবারের হাতে তুলে দিলেন চোপড়ার জহিরুল

- দীর্ঘদিন পরিত্যক্ত বিজলীমনি টি স্টেটের জমি ফেরতের দাবিতে আন্দোলন জমিদাতাদের

- টোটো থেকে নামার সময় অ্যাসিড হামলা, নাবালক-সহ আহত ৬

- ইসলামপুরে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই, পাটাগোড়া থেকে আটক ফজলে রাব্বি সিদ্দিকী
