নিউজডেস্ক: এবার ইডি তলব করলো কালিঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের দুই CA কে। জানা গেছে, কালি ঘাটের কাকুকে দেখাশোনা করতে হত ছয়টি কোম্পানির হিসেব। সেই হিসেব রক্ষকদের এবার ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টর (ED)।
CA একে তুলসিয়ান ও এসকে ভারতীয়াকে তলব করা হয়েছে বলে খবর। সুজয়কৃষ্ণের বিভিন্ন কোম্পানিতে টাকা কোথায় থেকে এসেছে , কারা কারা টাকা পাঠাতেন, কীভাবে টাকা পাঠাতেন , লেনদেন কোথায় কোথায় কি ভাবে হতো এইসব কিছু জানতে চান কেন্দ্রীয় তদন্তকারী দল।
ইডি তরফে খবর, আগামী সপ্তাহে দুই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও কোম্পানি সংক্রান্ত যাবতীয় নথি নিয়ে আসতে বলা হয়েছে সেদিন। তাঁদের জিজ্ঞাসাবাদ করে কী কী নতুন তথ্য উঠে আসে এখন সেটাই দেখার।
- রায়গঞ্জে হামলার প্রতিবাদে চোপড়ায় সিপিআইএমের ধিক্কার মিছিল

- ভস্ম

- তৃণমূলে ফের ধাক্কা, ইসলামপুর পঞ্চায়েত সমিতির ১৬ জন জনপ্রতিনিধি ও প্রার্থী যোগ দিলেন এনসিপিআই-তে

- তিন মাসের মিড ডে মিলের বকেয়া মেটানোর দাবিতে ইসলামপুরে বিডিওকে স্মারকলিপি শিক্ষকদের, ১ অক্টোবর থেকে পরিষেবা বন্ধের হুঁশিয়ারি

- মারধর ও বাড়িতে হামলার পরও ধরা পড়েনি কেউ, চোপড়ায় সাংবাদিক বৈঠকে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ আব্দুল কাদেরের পরিবার
