নিউজডেস্ক: তৃণমুলের টিকিট না পাওয়া নির্দল প্রার্থী মেয়ের প্রথম দিনের নির্বাচনী প্রচারে তৃণমুল বিধায়ক হামিদুল পত্নী মায়ের উপস্থিতিতে রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে। নিজের নির্বাচনী এলাকা মানগছ থেকে নিজেই দেওয়াল লিখে ভোট প্রচার শুরু করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের ৪ নম্বর আসনের নির্দল প্রার্থী আরজুনা বেগম। চার নম্বর আসনের গত টার্মের তৃণমুল সদস্য ছিলেন আরজুনা। এবার দল তাকে টিকিট না দেওয়ায় ইসলামপুরের তৃণমুল বিধায়ক আব্দুল করিম চৌধুরী সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরজুনা।
এছাড়াও চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে আরজুনা বেগম। মেয়ের প্রচারে বিধায়ক বাবা রাজনৈতিক কৌশল নিলেও মা মরিয়ম নেশাকে আরজুনা’র প্রচারে দেখা গেল। এছাড়াও মেয়ে আরজুনা ১০০ শতাংশ জিতবে বলেও দাবী করেন বিধায়ক হামিদুল পত্নী মরিয়ম নেশা। সবমিলিয়ে তৃণমুল বিধায়ক হামিদুল পত্নী মা মরিয়ম নেশার উপস্থিতিতে নির্দল প্রার্থী মেয়ে আরজুনা বেগম যে বাড়তি অক্সিজেন পাবে তা বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে গতকাল রাতে করিম পন্থী নির্দল প্রার্থীদের কানাইলাল অনুগামীরা আক্রমণ করে বলে অভিযোগ তোলে বিধায়ক করিম চৌধুরীর অনুগামীরা। সেখানে দাড়িয়ে বিধায়ক হামিদুল রহমানের মেয়ে করিম পন্থী নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ছে। আর তার প্রচারে অংশ নিয়েছে বিধায়কে স্ত্রী অর্থাৎ আরজুনা বেগমের মা। আর এতেই শুরু হয়েছে জোর চর্চা।
- দাসপাড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও ভারতীয় জনতা পার্টির

- অভিযুক্ত জেলে, তবুও ঘরে ফিরতে পারছেন না পরিবারের ২১ সদস্য— নিরাপত্তার আবেদন

- বাম আমলে মাটি পড়েছিল, তৃণমূল জমানায় নরককুণ্ড গোপলা গ্রামের রাস্তা; ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

- ৩ মাস ঘরছাড়া গুলিকাণ্ডের অভিযুক্তের পরিবার : আর্জি বাড়ি ফেরার

- বাম আমলে মাটি পড়লেও তৃণমূল জামানায় এগোয় নি রাস্তার কাজ : ক্ষোভ গোপলা গ্রামে
