নিউজডেস্ক: ত্রিস্তরীয় পঞ্চায়েত যে ভোট অনুষ্ঠিত হবে রাজ্যজুড়ে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচারে যাবেন না ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি নির্দল প্রার্থীদের সমর্থনে প্রচারে যাবেন। নিজ বাসভবন গোল ঘরে আজ সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন বিধানসভা ভোটের সময় কর্মীরা যেভাবে তাকে সমর্থন দিয়ে জিতিয়েছেন , আসন্ন পঞ্চায়েত ভোটে সেই কর্মীরা যারা পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হয়েছেন তাদের জন্য তিনি বাড়ি বাড়ি প্রচার করবেন।
তিনি আরো বলেন যেখানে কোন গন্ডগোল হবে সেখানেই তিনি উপস্থিত হবে। নির্দল প্রার্থীদের উদ্দেশ্যে বলেন যদি কোন গন্ডগোল হয় আপনারা কোন গন্ডগোলে পা দেবেন না পুলিশের সঙ্গে গন্ডগোলে যাবেন না।তিনি আরো বলেন আমি ন্যায্য কথা বলতে পিছপা হবো না এই জন্য নিজেকে বিদ্রোহী ঘোষণা করেছি। তিনি আরো বলেন নির্দল প্রার্থীরা জিতবে।
- ইসলামপুরে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, বাসী ও রঙ মেশানো খাবারের খোঁজে তল্লাশি

- এক মাস ভবঘুরে যুবককে আশ্রয়, পরিবারের হাতে তুলে দিলেন চোপড়ার জহিরুল

- দীর্ঘদিন পরিত্যক্ত বিজলীমনি টি স্টেটের জমি ফেরতের দাবিতে আন্দোলন জমিদাতাদের

- টোটো থেকে নামার সময় অ্যাসিড হামলা, নাবালক-সহ আহত ৬

- ইসলামপুরে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই, পাটাগোড়া থেকে আটক ফজলে রাব্বি সিদ্দিকী
