নিউজডেস্ক: তৃনমূলেরর মধ্যে পঞ্চায়েতে টিকিট পাওয়া নিয়ে এমনিতেই ঝামেলা লেগেই আছে। দলের তরফ থেকে টিকিট না পেয়ে অনেকেই দল বদল করে অন্য দলে গিয়ে প্রার্থী হয়েছে কেউ আবার গোজ প্রার্থী হয়েছে। এরই মধ্যে অভিযোগ উঠেছে, রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রি করেছেন ! ১০ থেকে ১২ লক্ষ টাকায় ভোটের টিকিট বিক্রি করেছেন বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন হরিশ্চন্দ্রপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবি ও তাঁর স্বামী তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক আশরাফুল হক।
গত শুক্রবার রাতে নিজেদের বাসভবনে সাংবাদিকদের সামনে এই অভিযোগ করেন তাঁরা। তাঁরা আরও জানিয়েছেন, দলের তরফ থেকে টিকিট না পেয়ে এবছর নির্দল হিসেবেই পঞ্চায়েতে লড়াই করবেন। অন্য দিকে ভোটের আগে পঞ্চায়েত সমিতির সভাপতির থেকে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় চরম অস্বস্তিতে শাসক দল। যদিও মন্ত্রী তজমুল হোসেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা

- লাশেদের লাইন

- প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)-এর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, পাল্টা ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি

- জমি বিবাদে র/ক্ত/ক্ষ/য়ী সংঘ/র্ষ, দুই মহিলা সহ জখম ছ’জন: উত্তেজনা চাকুলিয়ায়
