নিউজডেস্ক: তৃণমূলের প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্য দল ত্যাগ করে যোগদিলেন বিজেপিতে।যাকে ঘিরে শোরগোল পরে গিয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকে।মঙ্গলবার রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম পঞ্চায়েতের প্রধান কনিকা রাজবংশী ও পঞ্চায়েত সমিতির সদস্য মনোরঞ্জন দাস শতাধিক অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দেন।এদিন বিজেপি জেলা কার্যালয়ে এই যোগদান শিবির হয়।
বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার দলীয় পতাকা তুলে দেন তাদের হাতে ।এই যোগদান নিয়ে মনোরঞ্জন বাবু বলেন,তৃণমূলের অপশাসন রোধ করতে এবং সুষ্ঠ পঞ্চায়েত গড়তে তাদের বিজেপি তে যোগদান বলে জানিয়েছেন।
অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে এরকম ঘটনা আরও ঘটবে বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হবার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় দল ছাড়ছে একাধিক নেতা কর্মী। কোথাও ভোটের টিকিট না পেয়ে আবার কোথাও নেতৃত্বের ওপর বিরক্তি প্রকাশ করে। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় প্রায়ই একই ঘটনা ঘটছে।
- দাসপাড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও ভারতীয় জনতা পার্টির

- অভিযুক্ত জেলে, তবুও ঘরে ফিরতে পারছেন না পরিবারের ২১ সদস্য— নিরাপত্তার আবেদন

- বাম আমলে মাটি পড়েছিল, তৃণমূল জমানায় নরককুণ্ড গোপলা গ্রামের রাস্তা; ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

- ৩ মাস ঘরছাড়া গুলিকাণ্ডের অভিযুক্তের পরিবার : আর্জি বাড়ি ফেরার

- বাম আমলে মাটি পড়লেও তৃণমূল জামানায় এগোয় নি রাস্তার কাজ : ক্ষোভ গোপলা গ্রামে
