নিউজডেস্ক: সরকারের প্রতিনিধির সাথে টানা ৫ ঘন্টা কথপোকথনের পর আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন আন্দোলনকারী কুস্তিগিররা। এদিন আলোচনায় সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের যে,আগামী ১৫ ই জুনের মধ্যে ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তদন্ত শেষ হবে। আশ্বাসের পর ১৫ জুন পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেন আন্দোলনকারি কুস্তিগীররা।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের অনুরোধে পর বুধবার তাঁর বাড়িতে বৈঠক হয় বজরং পুনিয়াদের সাথে। টানা পাঁচ ঘণ্টা ধরে বৈঠকের পর ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, তাদের আশ্বাস দেওয়া হয়েছে ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট পেশ করা হবে। ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন প্রক্রিয়া ৩০ জুনের মধ্যে শেষ হবে। ভারতীয় কুস্তি সংস্থায় একটি অভ্যন্তরীণ কমিটিও তৈরি করা হবে এবং সেই কমিটির মাথায় থাকবেন একজন মহিলা।
প্রসঙ্গত এদিন বৈঠকে বজরং পুনিয়াদের তরফ থেকে পাঁচটি দাবি জানান হয় ক্রীড়ামন্ত্রীকে। তাদের সেই পাঁচটি দাবি হল-১)জাতীয় কুস্তি সংস্থায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা,২) সংস্থার মাথায় মহিলা প্রধান নিয়োগ,৩) ব্রিজভূষণ এবং পরিবারের কেউ যেন জাতীয় কুস্তি সংস্থার সঙ্গে জড়িত থাকতে না পারেন, ৪)নতুন সংসদ ভবনের সামনে প্রতিবাদ করতে যাওয়ায় কুস্তিগিরদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ জানানো হয়েছে তা খারিজ করা ৫) ব্রিজভূষণকে গ্রেপ্তার করা।
- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা

- লাশেদের লাইন

- প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)-এর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, পাল্টা ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি

- জমি বিবাদে র/ক্ত/ক্ষ/য়ী সংঘ/র্ষ, দুই মহিলা সহ জখম ছ’জন: উত্তেজনা চাকুলিয়ায়

।