নিউজডেস্ক: রাতে খাবারের জন্য বিরিয়ানি কিনে নিজের মোটর বাইকে চেপে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত হয়ে দোকানে ঢুকে যায় মোটর বাইক। এই ঘটনায় গুরুতর জখম হয়েছে এক দম্পতি । দুর্ঘটনার সাথে সাথে ছুটে আসে স্থানীয়রা। তারাই জখম দম্পতিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। গুরুতর জখম মোটর বাইক চালককে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে।
পাশাপাশি বাইক চালকের স্ত্রী গুরুতর জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইক চালকের নাম বিদ্যুৎ দত্ত এবং স্ত্রীর নাম ইশা দত্ত । ওই দম্পত্তির এক মাসের শিশু সন্তান রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দম্পত্তির পরিবারের লোকেরা হাসপাতালে ছুটে আসে। কি ভাবে এই দূর্ঘটনা ঘটলো খতিয়ে দেখছে ইসলামপুর থানার পুলিশ।
- রাতের অন্ধকারে চা বাগানে হানা, কেটে দেওয়া হল ৪০টি ইউক্যালিপটাস গাছ

- ইসলামপুরে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, বাসী ও রঙ মেশানো খাবারের খোঁজে তল্লাশি

- এক মাস ভবঘুরে যুবককে আশ্রয়, পরিবারের হাতে তুলে দিলেন চোপড়ার জহিরুল

- দীর্ঘদিন পরিত্যক্ত বিজলীমনি টি স্টেটের জমি ফেরতের দাবিতে আন্দোলন জমিদাতাদের

- টোটো থেকে নামার সময় অ্যাসিড হামলা, নাবালক-সহ আহত ৬
